🩺 ক্লিনিক্যাল ডায়েট ও পুষ্টি পরিকল্পনা

Diabetes Mellitus Diet Plan

Low glycemic index (GI), high fiber, and controlled carbohydrate distribution to prevent blood sugar spikes and diabetic complications.

⚖️ বিএমআই মাপুন 💧 দৈনিক পানির চাহিদা

🕒 Daily Meal Schedule & Plan

🌅 সকালের নাস্তা (৮:০০ AM): ২টি লাল আটার রুটি + ১ বাটি সবজি ভাজি (তেল ছাড়া) + ১টি সেদ্ধ ডিম + চিনি ছাড়া লাল চা।
☀️ দুপুরের খাবার (১:৩০ PM): ১ কাপ লাল চালের ভাত + ১ বাটি পাতলা ডাল + ১ টুকরো বড় মাছ বা দেশি মুরগি + প্রচুর কাঁচা সালাদ (শসা-টমেটো)।
🌤️ বিকালের নাস্তা (৫:০০ PM): ১ মুষ্টি মুড়ি বা ওটস বিস্কুট + ১ কাপ চিনি ছাড়া গ্রিন টি বা ৫টি ভেজানো বাদাম।
🌙 রাতের খাবার (৮:৩০ PM): ২টি পাতলা লাল আটার রুটি + ১ বাটি লাউ/শাকের তরকারি + ১ টুকরো ছোট মাছ।
🛌 ঘুমানোর আগে (১০:৩০ PM): হাফ গ্লাস হালকা গরম ননী ছাড়া দুধ।

🥗 Recommended Foods

• লাল আটার রুটি, লাল চালের ভাত (পরিমিত ১ কাপ), ওটস, বার্লি।
• সবুজ শাকসবজি (পালং, লাল শাক, কলমি, শসা, লাউ, পটল, ঢ্যাঁড়শ, ব্রকলি, বাঁধাকপি)।
• কম মিষ্টি তাজা ফল (সবুজ আপেল, পেয়ারা, আমলকী, জাম্বুরা, মাল্টা, জাম, নাসপাতি)।
• প্রোটিন: চামড়া ছাড়া মুরগির মাংস, ডিমের সাদা অংশ, রুই/কাতলা/ছোট দেশি মাছ, উদ্ভিজ্জ মসুর ডাল, টোক দই।
• বাদাম ও বীজ: প্রতিদিন ৪-৫টি কাঠবাদাম বা আখরোট ও চিয়া সিড।

🚫 Prohibited Foods

❌ চিনি, গুড়, মধু, মিষ্টি, পায়েস, কেক, পেস্ট্রি, কোমল পানীয় ও কোল্ড ড্রিংকস।
❌ সাদা চালের ভাত বেশি খাওয়া, সাদা পাউরুটি, ময়দা ও পরোটা।
❌ অতিরিক্ত মিষ্টি ফল: পাকা আম, লিচু, কাঁঠাল, পাকা কলা, আঙুর, খেজুর (একসাথে বেশি খাওয়া)।
❌ তেলে ভাজা ফাস্টফুড, চিপস, চানাচুর ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার।
❌ আলুর অতিরিক্ত তরকারি বা ফ্রাই।

💡 Clinical Precautions & Lifestyle Guidelines

খাবার কখনোই একবারে অতিরিক্ত খাবেন না; সারাদিনে ৩টি প্রধান খাবার ও ২টি হালকা নাস্তায় ভাগ করে নিন। প্রতিদিন ৩০ মিনিট নিয়ম করে হাঁটুন। সুগার হঠাৎ ৭০ mg/dL এর নিচে নামলে (হাইপোগ্লাইসেমিয়া) সাথে সাথে ২ চা চামচ চিনি বা গ্লুকোজ খান।

📋 Other Diet Plans

🔬 Diagnostic Tests:

ডায়েট কার্যকর হচ্ছে কিনা তা নিশ্চিত করতে প্রতি ৩ মাস পর পর ল্যাব পরীক্ষা করুন।

রোগ নির্ণয়ের প্রয়োজনীয় টেস্ট তালিকা →
ফ্রি সেবা 📞 ২৪ ঘণ্টা যে কোনো শারীরিক সমস্যায় সরকারি ডাক্তারের ফ্রি পরামর্শ নিন
কল করুন ১৬২৬৩